document.write(' ভারতে নিজ বাসায় বসে, ইসলামি স্টেট গোষ্ঠীর টুইটার একাউন্ট পরিচা লনার অভিযোগে, মেহেদি মাসরুর বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে ব্যাঙ্গালুরু পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে যুদ্ধে আহ্বান জানানো এবং তথ্য প্রযুক্তি আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। তবে মেহেদি সরাসরি আই.এস অথবা আল-কায়েদার সঙ্গে জড়িত না থাকলেও তাকে আত্মস্বীকৃত উগ্রপন্থি হিসেবে চিহ্নিত কোরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মেহেদি, বিভিন্ন ওয়েব থেকে তথ্য ও ভিডিও নিয়ে টুইটারে পোস্ট করতো বলে অভিেযাগ করে পুলিশ। তবে পরে সে তা সরিয়ে ফেলেছে বলেও পুলিশ জানায়। তাই তার কোন পোস্ট এখন আর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার বৃটিশ চ্যানেল ফোরে- আইএসের একটি টুইটার ব্যাঙ্গালুরু থেকে পরিচালিত হচ্ছে-এমন খবর প্রকাশের পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা এ বিষয়টি ট্র্যাকিং করলে এর সত্যতা মেলে। ২৪ বছর বয়সী ওই যুবক পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং ব্যাঙ্গালুরুতে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন ');